
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ৪নং মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীন মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর আহম্মেদ ০১ জানুয়ারী/২০২১ শুক্রবার সকাল ৭টায় বর্তমান বাসভবন বদলগাছী সদর ইউনিয়নের ডাঙ্গীসারা গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭০ বছর। ঐ দিন বাদ যোহর গ্রামের বাড়ী ইসমাইলপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দীন, সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম দেওয়ান, সাবেক কমান্ডার ডি.এম এনামুল হক, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ সহ সঙ্গীয় ফোর্স ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। তিনি ১ স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ