
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার রাতের অন্ধকারে বিষ ছিটিয়ে উল্লাপাড়া উপজেলার রাহুলিয়া এলাকায় প্রায় সাড়ে ৪ বিঘা জমির সরিষা নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেছেন দিঘলগ্রামের জমির মালিক আব্দুল বারী আনছারী। নষ্ট হয়ে যাওয়া সরিষার মুল্য ৭০ হাজার টাকা। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। আব্দুল বারী আনছারী উল্লাপাড়া মডেল থানায় দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করেছেন তার উল্লিখিত পরিমান জমিতে তিনি চলতি রবি মৌসুমে ২০ হাজার টাকা ব্যয় করে সরিষা চাষ করেছেন। পুরো সরিষা মাঠে ফুল ধরে গেছে।
তার ধারনা কয়েকদিন আগে কে বা কারা শত্রুতা করে তার সরিষার জমিতে বিষ ছিটিয়ে গেছেন। ফলে ক্ষেতের সরিষা নষ্ট হয়ে গেছে। সাড়ে ৪ বিঘা জমিতে তার অন্ততঃ ৭০ হাজার টাকার সরিষা উৎপাদিত হতো বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আব্দুল বারী আনছারী অজ্ঞাত ব্যক্তিদেরকে আসামী করেছেন। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করা হলে, উপ-পরিদর্শক মোঃ শাহীন জানান, আনছারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ