হোম » প্রধান সংবাদ » অসুস্থতার কারন দেখিয়ে অবশেষে রাবি রেজিস্ট্রারের পদত্যাগ 

অসুস্থতার কারন দেখিয়ে অবশেষে রাবি রেজিস্ট্রারের পদত্যাগ 

রাবি প্রতিনিধি: অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার  (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারী।  শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫০৫তম সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।  বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হাবিবুর রহমান। তিনি জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার। শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অব্যাহতি দেওয়ার বিষয়টি আলোচনা করতে সিন্ডিকেটে সভা ডাকা হয়। পরে সিন্ডিকেট তা গ্রহণ করে।
এর আগে ইউজিসির তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগে গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এম এ  বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভিসিকে নির্দেশ দেয়।
পরে রেজিস্ট্রার পদত্যাগ না করায় পরে ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে উপস্থিত হলে তোপের মুখে পড়েন। এক  পর্যায়ে ওই সভা স্থগিত করেন ভিসি। এরপর থেকে নিজ দফতরে এম এ বারীকে দেখা যায়নি।  এছাড়া জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিং হলেও তিনি উপস্থিত হননি। পরে ৩০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!