
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। হামলায় আহত দুজন হলেন, সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্রসাংবাদিক রবিউল ইসলাম। এ সময় হামলাকারীরা তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয়।
জানা গেছে, বুধবার (৩০ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান মাজেদুর রহমান ও রবিউল ইসলাম। নিম্নমানের ইট ও নির্মাণ সামগ্রী দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগে তারা সেখানে যান। তথ্য সংগ্রহের এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।
লাঠিসোঠা দিয়ে বেধড়ক পিটিয়ে মাজেদুর রহমান ও রবিউল ইসলামকে গুরুতর আহত করা হয়। পরে ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত অবস্থায় ঘটনাস্থলে সাংবাদিক মাজেদুল বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে আশ্রয়ণ প্রকল্পের কাজ করা হয়েছে। বাসিন্দারাই অভিযোগ করছিলেন। তথ্য সংগ্রহের একপর্যায়ে তাদের ওপর হামলা করা হয়েছে। জানতে চাইলে সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, আমাদের অভিযান চলছে। জড়িত কয়েকজনের নাম পাচ্ছি। মামলা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত