
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী এঁর বদলী জনিত বিদায় উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জানানো হয়। আজ ৩০ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন, পৌর মেয়র এডভোকেট ফকরুল আলম আক্কাছ, ভৈরব চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম বাক্কি বিল্লাহ,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও মুক্তিযুদ্ধের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, আমি জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে শিখেছি কিভাবে সততার সাথে প্রতিটি দপ্তরকে একটি পরিবারের মত পরিচালনা করতে হয়। আপনি শিখেয়েছেন দৃঢ়তা, নম্রতা, ভদ্রতা ও সহনশীলতা। আমি জানি আপনি অনেক ধনাট্য পরিবারের সন্তান। আপনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আপনি যেখানেই যাবেন, যেখানেই থাকেন আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য।
অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান সায়দুল্লাহ মিয়া বলেন, জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত নম্র – ভদ্র একজন মানুষ। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি একজন ধনাঢ্য পরিবারের সন্তান। করোনা মহামারীতে তিনি ভৈরবের প্রতি বিশেষ নজর রেখেছেন। তিনি অত্যন্ত ভাল ও উদার মনের একজন মানুষ।আমি উনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ বলেন, সারা বাংলাদেশের জন্য কিশোরগঞ্জ একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার দুইজন রাষ্ট্রপতির জন্ম। বিশেষ করে কিশোরগঞ্জ জেলায় ভৈরব উপজেলা সারাদেশের জন্য গুরুত্ব বহন করে। আমার মনে হয় ভৈরবের সাথে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে। আজকে ভৈরব উপজেলার পক্ষ থেকে আমাকে যে অভিনন্দন জানানো হয়েছে তার জন্য ভৈরববাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।অনুষ্ঠান শেষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের অধীনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদসগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ তিন দিনের কোর্স এর শুভ উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ