
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ উচ্চতর বেতন গ্রেড প্রদান ও পদের নাম পরিবর্তনসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহাটের শরণখোলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মরকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন তারা।
কেন্দ্রীয় কর্মসূচী অনুয়ায়ী মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় কর্মচারী পরিষদের ব্যানারে শরণখোলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সংগঠনের শরণখোলা উপজেলা শাখার আহবায়ক সুশান্ত কুমার হাওলাদার ও যুগ্ম-আহবায়ক মো. মনিরুজ্জামান সাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান