হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন ১৪ জোড়া তরুণ-তরুণীর  বিয়ে

ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন ১৪ জোড়া তরুণ-তরুণীর  বিয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন ১৪ জোড়া তরুণ-তরুণীর  বিয়ে। ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কোনো যৌতুক ছাড়াই ১৪ জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। আনন্দঘন পরিবেশে বড়দিনের উপহার হিসেবে এ বিয়ে সম্পন্ন হয়। সোমবার সন্ধ্যায় সদর উপজেলা রুহিয়া ক্যাথলিক চার্চে । যৌতুকের কুপ্রভাব ও বিধিনিষেধের বিষয়টি ঘরে ঘরে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করান। এলাকাবাসী জানান, সকাল থেকে মানুষ ওই মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন এ বিয়ে দেখার জন্য।
পরে ১৪ জোড়া তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। এসব নবদম্পতির বাড়ি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন বলেন,প্রতি বছর বড়দিনের ছুটিকে ঘিরে এ ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়। এবং মেয়েকে বিয়ে দিতে খ্রিস্টান সম্প্রদায়ের কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না। তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!