
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসায় গলায় ফাঁস দিয়ে ৩৭তম বিসিএসের এক নারী আনসার কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তার নাম রোমানা ইয়াসমিন (৩০)। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায়। বাবার নাম মোহাম্মদ নুরুন্নবী। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া