
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলা খাদ্য বিভাগ চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে জামালপুর সিংহজানী খাদ্য গুদামের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, জামালপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস আহমেদ, সদরের সিংহজানী খাদ্য গুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো.আসাদুজ্জামান খান প্রমুখ। জানা যায়, চলতি মওসুমে সদর উপজেলায় চুক্তিবদ্ধ চাল কল মালিকের কাছ থেকে সিংহজানী খাদ্য গুদাম ও পিয়ারপুর খাদ্য গুদামের ৯ হাজার ৯৯৯ মেট্রিক টন ধান, সিদ্ধ চাল, আতপ চাল সংগ্রহ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২