
বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী হইতে আক্কেলপুর সংযোগ আঞ্চলিক মহা সড়কের বিষ্ণুপুর গ্রামের সন্বিকটে নির্মিত পুরানো বেইলী ব্রীজটির স্টীল ভেংগে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তথ্য সংগ্রহকালে বিষ্ণুপুর গ্রামের রুবেল জানায় ১৪/১৫ দিন পূর্বে বেইলী ব্রীজের স্টীলের ১টি পাত ভেঙ্গে যায়। এরপর থেকে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অনেক অপরিচিত চালকরা এসে দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই তিনি ১ টি ভাংগা বাঁশের খুটি পুতে বিপদ সংকেত দেখান।
বাঁশের খুঁটি তুলে ফেললে স্থানীয় জনগন তালগাছের পাতা কেটে বিপদ সংকেত দেখান। আবু মুসা জানায় সকালে কুয়াশার মধ্যে যে সকল যানবাহন আসে তারা বেশী দুর্ঘটনার কবলে পড়ছে। এ সড়কে প্রতিদিন বাস-ট্রাক, ট্রাক্টরসহ শতশত বিভিন্ন যানবাহন চলাচল করে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ আবু তাহির জানান আমি অবগত হওয়ার পরেই সংস্কারের জন্য বিষয়টি নওগাঁ সড়ক ও জনপদ বিভাগকে বলেছি। নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান সাজিদ বলেন, আমি বিষয়টি জেনেছি এবং ঠিক করার জন্য লোক পাঠিয়েছি।
এলকাবাসী জানান বদলগাছী হইতে আক্কেলপুর সড়কের বিভিন্ন স্থানে বিধ্বস্ত ও খানা খন্দের সৃষ্টি হয়ে পথচারীসহ যানবাহন চলাচল ব্যহত হয়ে পড়ছে। ভাংগা বেইলী ব্রীজটি তুলে দিয়ে সেখানে নতুন একটি ব্রীজ নির্মাণ করে জনগুত্বপূর্ন এই আঞ্চলিক মহাসড়কটি জনদুর্ভোগ এড়াতে প্রশস্তকরন সহ সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান