
বগুড়া থেকে আবু জাহের: বগুড়ার শেরপুরে বিশালপুর আঞ্চলিক সড়কে ভটভটি চাপায় পথচারী সদেব চন্দ্র (৫০) নামের একজন নিহত হয়েছে। নিহত সদেব উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর গ্রামের মৃত মৃদ চন্দ্রর ছেলে।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় নাইশিমুল পশ্চিমপাড়া রানিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানায়ায়, সদেব ব্যক্তিগত কাজে রাণীরহাটা যাচ্চিল। নাইশিমুল পশ্চিমপাড়া পৌঁছালে একটি ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করছে।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ভটভটির চালক পালিয়ে গেছে তবে ভটভটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহন চলছে।
###SSS

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২