হোম » প্রধান সংবাদ » মাথায় বিজয়ের স্মারক ব্যান্ড,পেটে ইয়াবা!

মাথায় বিজয়ের স্মারক ব্যান্ড,পেটে ইয়াবা!

বিজয় দিবসের স্মারক ব্যান্ড মাথায় বেঁধে পেটের ভিতর করে ইয়াবা পাচারের বুদ্ধি এঁটেছিল দুই রোহিঙ্গা ইয়াবা পাচারকারী!তবে শেষপর্যন্ত সেই বুদ্ধি সফল হয়নি।কোতোয়ালি থানা পুলিশের জালে ধরা পড়েছে সেই দুই রোহিঙ্গা নাগরিক।  বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর রেলস্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।পরবর্তীতে তাদের পেট থেকে ২৩৫০ পিস ইয়াবা বের করা হয়।
আটককৃত দুই ইয়াবা পাচারকারী হলেন-কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. রফিক (১৯) ও মো. ফারুক (১৮)।  পুলিশ  জানায়,মূলত তাদের রোহিঙ্গা হিসেবে  সন্দেহ না করার জন্য তারা মাথায় বিজয়ের স্মারক ব্যান্ড বেঁধেছিল। তাদের চালচলনও ছিল একেবারে বাঙালি যুবকের মতো।তবে কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত দুই ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)মোহাম্মদ  মহসীন(পিপিএম)।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!