
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের আগামী নির্বাচনে সদস্য প্রার্থী, আপনারদের সু- পরিচিত, রত্নিপাড়া গ্রামের মোঃ আশাদুল ইসলামের সহ ধর্মীনী মোছাঃ দিতি আক্তারের নির্বাচনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বার ধুনট সদর ইউনিয়নের রত্নিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মাছুদ রানা ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বজলুর রহমান, রত্নিপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম, মোঃ সাইদুর ইসলাম, মোঃ সুলেমান, মোঃ দুলাল হোসেন ,পাকুড়িহাটা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন