
ডেস্ক রিপোর্ট :: অবিশ্বাস্য হলেও সত্য রেস্তোরাঁয় ১৭ হাজার টাকার খাবার খেয়ে, বিল পরিশোধ শেষে ওয়েটারকে বকশিশ দিলেন ৪ লাখ ২০ হাজার টাকা। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অ্যান্থনির প্যাক্সন রেস্তোরাঁয় ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা।
এ ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ব্যক্তির সহৃদয়তার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
প্যাক্সন রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেন গিয়ানা ডিঅ্যাঞ্জেলো। এখানে কাজ করার পাশাপাশি চেস্টারের উইডেনার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাও করেন তিনি। সম্প্রতি রেস্তোরাঁয় এক আগন্তুক খেতে আসেন।
খাওয়ার বিল হয়েছিল ২০৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ২০০ টাকা)। বিল পরিশোধ করে আগন্তুক ওই নারী ওয়েটারকে বকশিশ হিসাবে দিয়েছেন ৫ হাজার ডলার (৪ লাশ ২০ হাজার টাকা)।
ওই ব্যক্তির থেকে এত বড় বকশিশ পেয়ে খুশি গিয়ানা।
গিয়ানা গণমাধ্যমকে বলেছেন, ’উনি খুশি হয়ে যা টিপস দিতেন তাতেই আমি খুশি হতাম। কিন্তু এই পরিমাণ বকশিশের ব্যাপারটি এখনও বিশ্বাস করতে পারছি না।’’
এই টাকা দিয়ে কলেজের বাকি ফি মেটানোর পাশাপাশি, ভালো কাজে ব্যয় করবেন বলে জানিয়েছেন গিয়ানা। তিনি জানান, আগন্তুক তার পরিচয় জানাতে নিষেধ করেছেন।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা। ### SSS

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী