
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইলঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সবজিবোঝাই ট্রাক খাদে পরে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোর ৬ টায় মহাসড়কের বাওইখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. রেজাউল করিম বলেন, ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। আহত হয় আরো দুইজন।দুর্ঘটনায় আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।আহত দুইজন কে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান