
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে গতকাল বুধবার শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। সামজিক দূরত্ব ও স্বাস্থ বিধি মেনে স্বল্প পরিসরে প্রথমে স্মৃতিস্তম্ভে পু®পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান