
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৯ ঘন্টা পর শিশু সিফাতের (৪) লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় এক শিশু(১২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে শ্রীপুর পৌর এলাকার দারগারচালা গ্রামের (ডলফিন বেকারির সামনে) পরিত্যক্ত একটি জায়গার সীমানা প্রাচীরের ভেতর হতে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সিফাত আহমেদ(৪) নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝানুগাছ চাপানি গ্রামের আবু বকরের ছেলে। সে পরিবারের সাথে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড( বর্ণমালার মোড়) এলাকার জনৈক আব্দুস সালামের বাড়িতে ভাড়া থাকতো।
গ্রেপ্তার শিশুর(১২) বাড়ি পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের আমির কাজির ছেলে। সে তার পরিবারের সাথে একই এলাকার একই মালিকের বাড়িতে ভাড়া থাকতো। শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, সোমবার দুপুরে পাশের ঘরের শিশুর সাথে খেলার জন্য বের হয় শিশু সিফাত ।
বিকেল বেলা সিফাত বাসায় না ফিরায় তার বাবা-মা আত্নীয়-স্বজনসহ প্রতিবেশী বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে সিফাতের কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যায় শ্রীপুর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়রী (জিডি) করে শিশুর বাবা।পরে রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিফাতের লাশ সনাক্ত করে তার বাবা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত অপর শিশু আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি স্বীকার করেছে, সিফাতের হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল ফোনের জন্য তাকে নিয়ে ওই পরিত্যক্ত জমির সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে শিশু সিফাতের মাথায় মোবাইল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয় ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান