হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় মুক্ত দিবস পালিত

উল্লাপাড়ায় মুক্ত দিবস পালিত

রায়হান আলীঃ শুক্রবার উল্লাপাড়ায় মুক্ত দিবস পালিত হয়। ‘৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমনের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী উল্লাপাড়া ছেড়ে পালিয়ে যায়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!