
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের মাটিডালি মোড় (দ্বিতীয় বাইপাস রোড) থেকে তাদেরকে ৩২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তিনজন হলেন, সোহেল রানা, আশরাফুল ইসলাম ও হাসান গালিব।
গ্রেপ্তারকৃতরা সবাই দিনাজপুরের বাসিন্দা। এসব জানিয়েছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজন দিনাজপুরের বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে বগুড়ায় এসে মাদক ব্যবসায় করে। মাদকের চালান বগুড়ায় দিয়ে তারা আবার দিনাজপুরে চলে যায়। গোপন সংবাদের ভিত্ত্বিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শরীর তল্লাসী করে বুকে ও পেটে লুকিয়ে রাখা ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী