হোম » অপরাধ-দুর্নীতি » শ্রীপুরে অটোরিক্সা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

শ্রীপুরে অটোরিক্সা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে শ্রীপুর পৌর ভাংনাহাটি নতুন বাজার এলাকায় গিয়াস উদ্দিন নামের এক অটোরিক্সার গ্যারেজ মালিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার(১১ ডিসেম্বর) দিবাগত রাতের কোন একসময় শ্রীপুর উপজেলার ভাংনাহাটি নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন (৫০)শ্রীপুর পৌর ভাংনাহাটি নতুন বাজার এলাকার প্রয়াত হাজী আব্দুল মালেকের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম, পুলিশের ক্রাইম সিন ইউনিট, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও র‌্যাব।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, গিয়াস উদ্দিন অটো রিক্সা গ্যারেজের মালিক। প্রতিদিনের ন্যায় সে শুক্রবার রাতে গ্যারেজের মধ্য ঘুমিয়ে পড়ে।পরে সকালে ৬ টার দিকে ভাড়ায় রিক্সা নেওয়ার জন্য চালকেরা গ্যারজে আসলে তারা গ্যারেজের দরজা খোলা দেখতে পায়। এসময় তারা গ্যারজের ভেতরে চকির উপর তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশের মাথার বাম পাশে কোপানোর দাগ পাওয়া গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ঘটনাস্থল হতে অজ্ঞাত ব্যাক্তির রক্ত মাখা একটি  ফুল হাতা শার্ট উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!