
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে একজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। দর্শনা থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে আজ শুক্রবার ১১ ডিসেম্বর রাত ২ টা ৩০ মিনিটের সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার এস আই সাইফুল ইসলাম ও এ এস আই মহিউদ্দিন, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন বড়বলদিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় দর্শনা থানাধীন বড়বলদিয়া গ্রামে মোঃজলিল বিশ্বাসের ছেলে মোঃ জালাল হোসেন (৪০)কে আটক করে পুলিশ। এবং আটককৃত আসামির বাড়ির থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দর্শনা থানার ইন্সপেক্টর তদন্ত শেখ মোঃ মাহাব্বুর রহমান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান