
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ধানমন্ডি, ঢাকা এর উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন চাটখিল উপজেলার কৃতি সন্তান প্রফেসর ডক্টর আনোরুল কবির।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোধন ক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় শাখা- ১ উপসচিব নাসরিন মুক্তির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। প্রফেসর ডক্টর আনোয়ারুল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকতা পেশায় যোগদান শুরু করেছিলেন।
ড. কবির সিংবাহুড়া প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এস,এস,সি পাশ করেন। ঢাকার নটরডেম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি,বি,এ প্রোগ্রামে ভর্তি হন। বি,বি,এ ও এম,বি,এ উভয় পরীক্ষায় তিনি ১ম শ্রেনীতে ১ম হন। পাশের পর দেড়বছর Beximco Group এ কাজ করে ১৯৯৬ সালের জানুয়ারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের একাউন্টিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান।
২০০৯ সালে কমনওয়েলথ স্লীট-সাইট বৃত্তির আওতায় যুক্তরাজ্যের University of Dundee ও University of Chittagong এর যৌথ তত্বাবধানে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। ২০১৮ সালের ১লা জানুয়ারী তিনি ঢাকার State University of Bangladesh এ প্রো-উপাচার্য হিসেবে যোগদান করেন। ২০২০ সালের ৯ই ডিসেম্বর একই বিশ্ববিদ্যালয়ে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে উপাচার্য হিসেবে যোগদান করেন।
তিনি বিভিন্ন সেমিনার ও সিম্পোজ্য়ামে যোগদান উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, স্লোভেনিয়া, তুরষ্ক, রাশিয়া, সাইপ্রাস, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভারত ভ্রমন করেন। তাঁর পিতা মরহুম আনোয়ারুল আজিম কড়িহাটি উচ্চ বিদ্যালয় ও সিংবাহুড়া গার্লস একাডেমি প্রতিষ্ঠাতা। এবং কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ দিন কর্মরত ছিলেন। মাতা, নাদেরা হায়দার সিংবাহুড়া গার্লস একাডেমির প্রধান শিক্ষকা কর্মরত ছিলেন।

আরও পড়ুন
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার