হোম » প্রধান সংবাদ » নওগাঁয় ৯০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদককারবারীকে আটক করেছে পুলিশ!

নওগাঁয় ৯০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদককারবারীকে আটক করেছে পুলিশ!

মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুরে ভারতীয় আমদানি নিষিদ্ধ মোট ৯০ বোতল মাদক ফেন্সিডিল সহ ৩ জন যুবককে আটক করেছে  মহাদেবপুর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টারদিকে মহাদেবপুর উপজেলা সদরের মাছের মোড় এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মহাদেবপুর উপজেলার আতুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শুভ (২২), একই গ্রামের মন্টুর ছেলে মামুন হোসেন (২২),  গোবিন্দ্র চন্দ্র মহন্তের ছেলে গৌরাঙ্গ চন্দ্র মহন্ত  (২১)। সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি জনাব নজরুল ইসলাম জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে নওগাঁর পত্নীতলা থেকে ঢাকাগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫০০৪) নম্বরে যাত্রীবেশে মাদক কারবারিরা ফেন্সিডিল বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে সড়কে অবস্থান নিয়ে  ঘটনাস্হলে বাস পৌছালে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়েছে। এবং আইনগত ব্যবস্হাগ্রহন করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!