
আওয়াজ অনলাইন : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৯৩০ জনে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৭২ জন। যা নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৯৭২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে নমুনা পরীক্ষার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ১১ হাজার ৬৬৪টি।
/ এইচ.

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী