
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে দূর্জয় মোড় সংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দর্শন সিনেমা হলের সামনে মাল বাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটে।গতকাল মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় এই মর্মান্তিক দূর্ঘনাটি ঘটে। নিহতের নাম সাব্বির হোসেন (১৮)। পিতার নাম মৃত শাহজাহান মিয়া। নিহত সাব্বির নরসিংদী জেলার রায়পুরা ইউনিয়নের গৌরিপুর বলে জানা যায়। ভৈরবে সেন্ট্রাল হাসপাতালের ভবনের নিচতলায় শাহজাহান মিয়ার শাটার তৈরীর কারখানা রয়েছে বলে জানা যায়। ব্যসসার সুবাদে তার ভৈরব কমলপুর মোল্লা বাড়িতে বসবাস করত বলে জানায় এলাকাবাসী।
স্বরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী লাল মিয়া জানায় মোটরসাইকেল আরোহী সিলেট মুখী বাস ও ট্রাকের মাঝখান দিয়ে অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে সে পড়ে যায়। ট্রাক থামানোর পূর্বেই সে চাকার নিচে চলে যায় এবং এখানেই তার মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, ঘটনার সাথে সাথে ট্রাকটি আটক করা হয়। কিন্তু চালক দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকটি ভৈরব থানার নিকট নিয়ে যাওয়া হয়।
নিহত সাব্বির হাজী আসমত কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী বলে জানায়। লেখা পড়ার পাশাপাশি সে একটা প্রাইভেট কোম্পানীর খাবার সাপ্লাইয়ের কাজ করত বলেও জানায় তার পরিবারবর্গ। এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার এস আই সাইদুর রহমান জানায়, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের পিছনের চাকার নিচ থেকে মোটরসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এসময় আমরা ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের পক্ষ জেলা প্রশাসকের নিকট বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২