
জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উজেলার বেতনা সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনীর (বিএসএফ)‘র গুলিতে নাজিরউদ্দীন (২৬) ও রবিউল ইসলাম (২৪) নামে দুই বাংলাদেশী যুবক নিহত হওয়ার খবর
পাওয়া গেছে। ৮ ডিসেম্বর ভোরে বাংলাদেশ ভারতীয় ৩৬৭ নং মেইন পিলার এলাকা দিয়ে গরু আনার সময় ভারত অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় কোয়ালিঘর ক্যাম্পের ১৪৬নং বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে ঘটনার স্থলে গুরুত্বর আহত হয় তারা।
সঙ্গীরা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত নিয়ে আসেন। পরিবারের সদস্যরা আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেই মারা যায়। হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব বিএসএফ‘র গুলিতে দুই বাংলাদেশী নিহতের খবর স্বীকার করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি‘র কোমান্ডিং অফিসার লে.ক মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন