
রাবি প্রতিনিধিঃ স্বাধীনতা বিরোধী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা এবং কটুক্তির প্রতিবাদে মানববন্ধন বক্তারা বলেন, মূর্তি হলেই পূজা হয়না। মৌলবাদীরা সাধারণ মানুষকে ধর্মের কথা বলে সুড়সুড়ি দিচ্ছে।
রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দাবি করে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে মূর্তি বিতর্ক শুরু করছে, সারাবিশ্বে ভাস্কর্য থাকলে তা নিয়ে মৌলবাদীদের কোন মাথা ব্যথা নেই। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েই তাদের বিতর্ক। এসব যারা করছে তারা বাংলাদেশের স্বাধিকারে বিশ্বাস করেনা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা। এদেরকে প্রতিহত করতে হবে। এসকল ধর্ম ব্যবসায়ীদের এদেশে জায়গা হবে না।
কুষ্টিয়ায় বঙ্গুবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি করে তারা বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না তার ভাস্কর্য ভেঙ্গে ধমান্ধরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙেছে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে তাদের বিচারের নিশ্চিত করতে হবে।
এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, লায়লা আরজুমান বানু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক এস এম আবু বকর, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রসহ বিভিন্ন বিভাগের ডীন, সভাপতি, হল প্রাধ্যক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। উল্লেখ্য, ইসলামী দলগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করে আসছে। তাছাড়া কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এতে ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান