হোম » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।

রোববার (৬ ডিসেম্বার) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র পাল, ওমর ফারুক, শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের সদস্য মোঃ রিয়াদ খান,ইলিয়াস দেওয়ান, সাজেদুল রহমান সৈকত, শফিকুল ইসলাম সজল, সাহাদত হোসেন সাজু, ওমর কায়েস সহ সকল নেতাকর্মীরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!