
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ছোনটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন কর্তৃপক্ষ। ছোনটিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দিগপাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগপাইত শামসুল হক ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। অন্যন্যের মধ্যে বক্তব্য অধ্যাপক সাঈদুর রহমান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল হক, আহসান উল্লাহ জুলহাস, ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সালাম, হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান সুলতানা রাজিয়া রিপা এন্টারপ্রাইজ ১ কোটি ১ লাখ টাকা ব্যয়ে এই দ্বিতল ভবনের কাজ সম্পন্ন করেন। জামালপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কাজের বাস্তবায়ন করেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী