
নিজস্ব প্রতিনিধি :: স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম সংঘ’। একই সমাবেশ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল (৪ ডিসেম্বর) রাজধানী মিরপুরের চিড়িয়াখানা রোড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম সংঘের কেন্দ্রীয় কমিটি।
এ সময় এম আর বাদলের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংঘের সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম লিটন।
সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, শাহআলী থানা আওমীলীগের সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাসেম মোল্লা, ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান- এর স্মৃতি সংরক্ষনকালে স্বাধীনতা বিরোধী এক শ্রেণীর অপশক্তি মাথা নাড়া দিয়ে উঠছে। ভাস্কর্য নির্মাণে বাধা প্রদান করে বিভিন্ন অপপ্রচার ও অরাজগতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এদের কঠোর হস্তে দমন করতে আমরা মাঠে আছি। বক্তারা আরো বলেন, মামুনুল হক গংদের কঠিন জবাব দিবো আমরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুদ্ধাহত মক্তিযোদ্ধা নাজির আহমেদ চৌধুরী মাকসুদ, এম আর রাজিব, জহির আহমেদ, জাহিদ আহমেদ, চঞ্চল হোসেন, বোরহান উদ্দিন, ফরিদ সরদার, মোঃ আশরাফুল আলম, বিএম লিটন, শাহজাহান মিয়া, মাজেদ চৌধুরী, ইরান সরদার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।
### SSS

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী