
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রকে লাগাতার বলাৎকার করার অভিযোগে একই মাদ্রাসার শিক্ষকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ অভিভাবকরা। আটক মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা বেলাল হোসেন। সে বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের সামছুল হকের পুত্র। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষক এই মাদ্রাসার মোক্তব বিভাগের শিক্ষক।
একই মাদ্রাসার নাজেরা ( তৃতীয় শ্রেণী) আবাসিক বিভাগের এক শিশু শিক্ষার্থীকে নিয়মিত বলাৎকার করতো তারই শিক্ষক মাওলানা বেলাল হোসেন। ওই শিক্ষার্থী শুক্রবার সকালে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার পরিবারকে সব খুলে বলে। দুপুরে ওই শিক্ষার্থীর পরিবার লোকজন নিয়ে মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রেখেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২