হোম » প্রধান সংবাদ » রাজধানীর মিরপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে – গ্রীন বিডি বন্ধু মহল

রাজধানীর মিরপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে – গ্রীন বিডি বন্ধু মহল

নিজস্ব প্রতিনিধি :: মিরপুরের ‘সেবাই মূল লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে “গ্রীন বিডি বন্ধু মহল” এর আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর মিরপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।

গত মঙ্গলবার (১ ডিসেম্বর ২০২০) সকালে ৩ নং ওয়ার্ডে “গ্রীন বিডি বন্ধু মহল” এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অর্ধশতাধিক সাংবাদিকদেরকে সাথে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক পৃথিবী প্রতিদিন, সম্পাদক ও প্রকাশক- সৈয়দ শফিকুর রহমান পলাশ এবং দৈনিক খবর বাংলাদেশ, সম্পাদক ও প্রকাশক- মোঃ জাকির হোসেন মোল্লা।

এ’সময় অতিথিরা ২, ৩ ও ৫ নং ওয়ার্ডে এর বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও স্কুল সহ বিভিন্ন স্থানে আম, জাম, কাঁঠাল, কাঠবাদাম, লিচু, জামরুল, আতা ফল, নিম, জলপাই, জাম্বুরা, বকুল, মেহগনির বৃক্ষরোপণ করেন।

সেচ্ছাসেবী সংগঠন “গ্রীন বিডি বন্ধু মহল” এর বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রান্ত পারভেজ তালুকদার, মোঃ কবির, রিপন, মোস্তাকিম, নাজমুল, অপু, জুয়েল, সোহেল, চঞ্চল, জুবায়ের, আল আমিন, হৃদয়, সানোয়ার জীবন, খান আরিফ, সোহেল, সেলিম, ইয়াসিন, সুমন, সুজন, শাহিন সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

“গ্রীন বিডি বন্ধু মহল” এর প্রান্ত পারভেজ তালুকদার বলেন, এটি আমাদের প্রথম পর্বের বৃক্ষরোপন কর্মসূচি, পর্যায়ক্রমে বাংলাশের ভিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসা, সরকারি ফাঁকা জায়গা, রাস্তাঘাটে আরো বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, এলাকার তরুণদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন “গ্রীন বিডি বন্ধু মহল” মানব সেবায় নিজেদের উৎসর্গ করতে রয়েছে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি। তার মধ্যে, বাংলাদেশকে সবুজে পরিণত করতে ‘বৃক্ষরোপণ’ ‘স্বেচ্ছায় রক্তদান’, শীতার্তদের মাঝে ‘বস্ত্র বিতরণ’ রমজান মাসে গরীব অসহায়দের মাঝে ‘ইফতার’ বিতরণ এবং প্রতিদিন অসহায় হতদরিদ্রদের মাঝে ‘খাবার বিতরণ’ সহ অন্যন্য কর্মসূচি।

###SSS

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!