
মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা উপজেলা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আয়তায় নবনির্মিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন গত মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক কৃষিবিদ তোফায়েল আহমদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, কৃষি অফিসার মো. রাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী,
মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মোঃ শাহ আলম, সমাজ সেবা অফিসার আবদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ৬০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বোরো হাইব্রিড ধান, গম, ভূট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন মুগডাল বিতরণ করা হয়।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল