
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৯ নভেম্বর রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত¡াবধানে বদলগাছী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহিরের সভাপতিত্ধেসঢ়;¦ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল-হাসান তিতু, বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ এফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাজেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বাবর আলী, যুবলীগ নেতা এস এম মনিরুল ইসলাম সাজু প্রমূখ। উপজেলার ১২ টি হাইস্কুল ও ৪ টি কলেজ এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহন করে।
এতে স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ২য় স্থান অর্জন করে কার্ত্তিকাহার উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে গোবরচাপাহাট ডিগ্রী কলেজ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেক স্কুল ও কলেজকে শুভেচ্ছা ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষ
হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান