
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসমত আলী প্রধানের মরদেহ দাফনের পূর্বে সহকারী ভূমি (সিদ্ধিরগঞ্জ সার্কেল) রেজা গোলাম মাসুম প্রধানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় গতকাল শনিবার বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী’র এম.ডবিøউ উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে জানাজা আদায় শেষে মরহুমের মরদেহ আদমজী কবরস্থান কমপ্লেক্সে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় ইমামতি করেন আদমজী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. সোলায়মান।
এর আগে শুত্রবার সন্ধ্যায় ৭টার দিকে আদমজী সুমিলপাড়া’র নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসমত আলী প্রধান। এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ভূইয়া জুলহাস,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, সিদ্ধিরগঞ্জ থানা যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. কালাম হোসেন, মো. আব্দুল মতিন, মোহাম্মদ আব্দুল মজিদ, মীর শহিদুল ইসলাম, এহসান কবির রমজান, মুজিবুর রহমান সাউদ, আব্দুর রশিদ, আব্দুর রহমান, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান