
মোঃ নাজমুল ইসলাম শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শরণখোলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ,৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল বসে। আলোচনা সভার আগে স্টলগুলো ঘুরে দেখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন