
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযানের ধারাবাহিতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১২০পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (২৫)নামের এক যুবককে গ্রেফতার করে থানা পুলিশ। গত বুধবার রাতে উপজেলার গুয়াগাঁও গ্রামের মোঃ ধনিবুল্লাহ্#৩৯;র পুকুরের দক্ষিন পাশে কাতিহার যাওয়ার পথে ইয়াবা সহ রবিউলকে গ্রেফতার করা হয়।
আটক মাদক কারবারি হলেন উপজেলার রাজোর গ্রামের মোঃ গাজী রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫)। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ এস. এম. জাহিদ ইকবাল ইয়াবা সহ ১জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (২৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রাণীশংকৈল থানার মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২২।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন