
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুপেয় পানি (বিশুদ্ধ) সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার গয়হাট্টা বাজারে পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকারের সভাপতিত্বে সুপেয় পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, বিআরডিবি কর্মকর্তা আমিনুল ইসলাম,ইউপি সদস্য আব্দুর রব প্রমূখ।
মুজিব বর্ষ উপলক্ষে পিআরডিপি-৩ বিআরডিবি এর অর্থায়নে ১ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প টি সম্পন্ন করা হয়েছে। পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় প্রকল্প টি করা হয়েছে। এতে প্রান্তিক এলাকার জনসাধারণ বিশুদ্ধ পানি পাবেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন