হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণের শুভ উদ্বোধন

বগুড়ার শেরপুরে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণের শুভ উদ্বোধন

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনার ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব শত বর্ষে ভূমিহীন “ক” শ্রেণির পরিবার পুনর্বাসনে ‘দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান এলাকায় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্ভোধণ করেন বগুড়া-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। গাড়িদহ ইউপি চেয়ারম্যান দবির উদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন,

 

উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পিআইও শাসছুন্নাহার শিউলী, এমপির বিএস কোরবান আলী মিলন প্রমুখ। পিআইও অফিস সুত্রে  জানা যায়, ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে শেরপুর উপজেলায় ১শ ৬৩টি ঘর নির্মান করা হবে। তার প্রথম শুভ উদ্ধোধণ করা হলো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!