
মোঃআবদুল মুনাফ পিন্টু ,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় উপজেলা কৃষক লীগের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষকলীগের ধানের বীজ বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমু ভূঁইয়ারহাট হাসানিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী শাহ আলামের সভাপতিত্ব করেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ রায়হান, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি সামছ উদ্দিন বিকম।
এছাড়াও বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহাম্মদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, মোঃ সাইফুল ইসলাম, বায়ার ক্রপসায়েন্স লিঃ মার্কেটিং অফিসার মোঃ ইসমাইল হোসেন, স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক চৌধুরী, মোঃ হানিফ, আইয়ুব আলী প্রমুখ।
উল্লেখ্য; পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কৃতি সন্তান কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা কৃষিবিদ মোঃ আজিম উদ্দিনের সহযোগিতায় স্থানীয় পাঁচ শতাধিক চাষীদের মাঝে বিনামূল্যে( হাইব্রিড) তেজ গোল্ড ধানের বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা