
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজারে আগুনে ভস্মীভূত হয়েছে ১১টি দোকান। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টা ৩০মিনিটের দিকে ওই বাজারের হক মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মর্মে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বুড়ির বাজার হক মার্কেটে স্থানীয় ডিস কন্ট্রোল রুমে প্রথম আগুন লাগে। এরপর মুহুর্তে সেই আগুন ছড়িয়ে পরে মার্কেটের অন্য দোকানগুলোতে। এরপর খবর পেয়ে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাহেদুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে তারা মনে করছেন ডিস কন্ট্রোল রুমে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২