
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার সকালে গণভবন থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেল কক্ষের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেতুটির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পূর্বে রূপগঞ্জ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক সময় রূপগঞ্জে লঞ্চে যেতে হতো। এই সেতু নির্মাণের মাধ্যমে এই উপজেলার দুটি অঞ্চলকে একসাথে সংযোগ করবে। এ সেতুর মাধ্যমে ঢাকার সাথে চট্রগ্রাম ও সিলেট বিভাগের যোগাযোগ সহজ হবে। আবার সিলেটের রাস্তায়া ঢুকে পদ্মা সেতুতে যাওয়া সহজ হবে। কাজেই পদ্মা সেতুতে যাওয়ার অনেকগুলো রাস্তা খুলে যাবে।
তিনি বলেন, এই সেতুর কারণে যারা জামাদানি তৈরি করেন তাদের জামদানির সুতা আনা নেওয়া সহজ হবে। সুন্দরভাবে জামদানি তৈরি ও বাজারজাত করতে সুবিধা হবে। আমরা ভালো জামদানি পাবো। শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক তৈরি হয়েছে। যার ফলে অর্থনীতির চাকা সচল হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জÑ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জেলা পুলিশ সুপার মো জায়েদুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশসাক (সাবির্ক) শামীম ব্যাপারীসহ প্রশাসনিক কর্মকর্তাগণ।
একই সাথে রবিবার প্রধানমন্ত্রী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর উপর এলাংখালী ঘাটে ৬০০.৭০ মিটার দীর্ঘ ‘শেখ হাসিনা সেতু’, যশোরের অভয়নগর উপজেলায় সড়ক ও জনপথের যশোর-খুলনা সড়কের ভাঙ্গাগেট (বাদামতলা) হতে আমতলা জিসি ভায়া মরিচা, নাউলী বাজার সড়কে ভৈরব নদীর ওপর ৭০২.৫৫ মিটার দীর্ঘ সেতু এবং পাবনায় ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বর’এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগ, মাগুরা, নারায়ণগঞ্জ ও যশোরের জেলা প্রশাসকের কার্যালয় এবং পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।রূপগঞ্জের মুড়াপাড়া ফেরিঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে নির্মিত ৫৭৬.২১৪ মিটার দীর্ঘ এই সেতুটির কারণে বদলে যাচ্ছে পুরো রূপগঞ্জের চিত্র। কনফারেন্সে উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্ত থেকে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হওয়ায় রূপগঞ্জবাসির পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে ২০১২ সালের জুলাই মাসে শীতলক্ষ্যা নদীর ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। এর দৈর্ঘ্য ৫৭৬.২১ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সচিব হেলালুদ্দীন আহমদ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান