হোম » প্রধান সংবাদ » বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবির  ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম (১৯ নভেম্বর) বগুড়া সদর থানার মাটিডালী বিমানমোড়স্থ মাহাথীর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে বুডিমারী হইতে নারায়ণগঞ্জ গামী পিংকি পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে

এক কেজি গাঁজাসহ  মাদক ব্যবসায়ী নূরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন লালমনিরহাট জেলার সদর থানার  ফুলগাছ গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৪) । গ্রেফতারকৃত  বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!