
হাজ্বী মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতেই অভিযুক্ত কামাল হোসেন (৭০) কে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে থানায় একটি মামলা (মামলা নং-২৭) দায়ের করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া হাইস্কুল সংলগ্ন এলাকার মৃত- কমর আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাসায় অভিযুক্ত কামাল হোসেন আপন নাতনী ও প্রতিবেশী আরেক ভুক্তভোগী শিশু কে ডেকে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে । এ ঘটনায় ভূক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার সকালে মামলা দায়ের করেন। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী দুই শিশুকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২