হোম » প্রধান সংবাদ » বগুড়া ডিবি পুলিশের অভিযানে ২শত পিচ ইয়াবা ও   গাঁজাসহ গ্রেফতার ৩

বগুড়া ডিবি পুলিশের অভিযানে ২শত পিচ ইয়াবা ও   গাঁজাসহ গ্রেফতার ৩

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব  আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে  বগুড়া ডিবি অফিস ইনচার্জ (ওসি)  আব্দুর রাজ্জাকের নেতৃত্বে  ডিবি  টিম  মাদকবিরোধী অভিযানে দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি  ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ ব্যক্তি কে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ।

বগুড়ার ডিবির একটি টিম (১৬ নভেম্বর) দুপুরে বগুড়া সদর এলাকার ১১নং নামুজা ইউপির অন্তর্গত মথুরা মুন্নাপাড়া গ্রাম হইতে একশত পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  মথুরা মুন্না পাড়া এলাকার  আনসার আলী ছেলে মাদক সম্রাট আনারুল ইসলাম (২৬) কে গ্রেফতার করেন। অপরদিকে  ডিবির আরেকটি টিম  একই তারিখ  বগুড়া সদর থানার গোহাইল রোড সূত্রাপুর হইতে পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  সুত্রাপুর  গোহাইল রোড এলাকার মৃত্যুঃ জরুল ইসলাম ছেলে শাহাদৎ হোসেন ওরফে জিসান (২৫)কে গ্রেফতার করেন। অন্যদিকে  আরেকটি ডিবির

চৌকস টিম বগুড়া   ধুনট থানার  নলডাঙ্গা বাজার হইতে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ  বড়বিলা পূর্ব পাড়া গ্রামের  মন্টু ফকির ছেলে  আতিক হাসান ওরফে ইঞ্জিল (২৬) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার ধুনট ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে  করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!