
আবদুল করিম, লোহাগাড়াঃ হালকা কুয়াশা, মৃদু শীত। মাঠের চারদিকে লোকে লোকারণ্য। লক্ষাধিক মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত চুনতির ঐতিহাসিক সীরত ময়দান। শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের আখেরি মোনাজাত সোমবার দিবাগত রাতে সম্পন্ন হয়। এদিন মোনাজাতে অংশগ্রহণ করতে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত লক্ষাধিক মানুষের সমাগম হয়।
ফজরের নামাজের আগ মুহূর্তে দীর্ঘ ২১ মিনিটের মুনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা, করোনা মহামারী থেকে বিশ্বকে হেফাজত, বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা ড. এনায়েত উল্লাহ আব্বাসী।
শেষ দিনের কার্যক্রম দুপুর থেকে শুরু হয়ে রাত ব্যাপী নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করেন, বায়তুশ শরফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হাই নদভী, ইআইবি উপাচার্য আহসান উল্লাহ সাইয়েদ, চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের সাবেক অধ্যাপক ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন, অধ্যাপক ডা. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতী, মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা শাহ আলম সাহেব সহ প্রমুখ

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২