হোম » প্রধান সংবাদ » সারিয়াকান্দিতে রাতের অন্ধকারে সরকারী জায়গা দখলের চেষ্টা

সারিয়াকান্দিতে রাতের অন্ধকারে সরকারী জায়গা দখলের চেষ্টা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়ী পুরাতন ব্রীজের পশ্চিম পাশে সারিয়াকান্দি টু বগুড়া পাঁকা সড়ক সংলগ্ন স্থানে গত ১৫ ই নভেম্বর রোজ  রবিবার  রাতের অন্ধকারে  সরকারী জায়গা দখল করে ছাপড়া ঘর নির্মাণ করার খবর পাওয়া গেছে। পরেরদিন সকালে তারা ওই ছাপড়া ঘরে ছাত্রলীগ,যুবলীগ, শ্রমিকলীগ ও সেচ্ছাসেবক লীগের সাইনবোর্ড লাগিয়ে তারা পার্টি অফিস করবে বলে বিষয়টি ভিন্ন ভাবে প্রবাহিত করার চেষ্টা করছে।

পরে স্থানীয়রা  ৯৯৯ নাম্বারে ফোন দিলে সাথে সাথে ঘটনা স্থলে সারিয়াকান্দি থানা পুলিশ ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই দৌড়ে পালায়। এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান এঘটনার সত্যতা  নিশ্চিত করে বলেন, ৯৯৯ ফোন করে সংবাদ দিলে সাথে সাথে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বগুড়া পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরশিদুল আলম হিরুর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি। এ সময় অন্যান্য নেতৃবর্গ এর উপস্থিতিতে মুরশিদুল আলম হিরু বলেন, আসন্ন পৌর নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করে যাব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ববি বলেন, দলের পক্ষ থেকে যাকে নৌকার প্রতীক দেওয়া হবে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে, এবং নৌকার বিজয় নিশ্চিত করে বগুড়া পৌরসভার উন্নয়নে নৌকার প্রতিক ধারিকে মেয়র হিসেবে নির্বাচিত করতে হবে। উক্ত অনুষ্ঠানে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি  ও কাউন্সিলর পদ প্রার্থী আলহাজ্ব আল মামুন আকন্দ বলেন, ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবে দল যদি তাকে মনোনীত করে তাহলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে সকলে আল মামুন আকন্দকে ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবে দেখতে চাই বলে স্লোগান দেন। এ সময় আল মামুন আকন্দ এর পক্ষে বক্তব্য রাখেন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম টিপু, গন্ডগ্রাম যুব সমাজের বিশেষ প্রতিনিধি প্রাইমারি স্কুল শিক্ষক তানভীর আহমেদ সখা, এলাকার সর্ব শ্রদ্ধেয় মুরব্বি জিল্লুর রহমান মাষ্টার, কলেরপার আঞ্চলিক আওয়ামী লীগ কমিটির সভাপতি শহীদুল ইসলাম, মহাজোট সরিক দল জাতীয় পার্টি জেপি এর বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ সরকার,এলাকার মুরব্বি মনজুর হোসেন মোল্লা, মোসাম্মৎ চাঁদনী আক্তার প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!