
মিরসরাই প্রতিনিধিঃ পুনরায় ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মহসিন আলী। রবিবার (১৫ নভেম্বর) বিদ্যালয়ের সদস্যদের ভোটে তিনি ২য়বার সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি হয়েছেন ইউপি সদস্য জিয়া উদ্দিন শিমুল। এসময় সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল হক বাহার, বিদ্যালয় পরিচলনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। মহসিন আলী পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক মানিক।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ