
এম এ রাশেদ (বগুড়া জেলা) প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী’র তত্ত্বাবধানে ডিবি টিম , বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিবি পুলিশের একটি টিম (১৩ নভেম্বর) রাত্রি ২২.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সরকারী আযিযুল হক কলেজ নতুন ভবনের প্রধান গেটের সামনে হইতে দশ বোতল ফেন্সিডিলসহ বগুড়া সদর থানার গোকুল পশ্চিম পাড়া গ্রামের তফছের আলীর ছেলে জিহাদ হাসান(১৯)কে গ্রেফতার করেন।
অপর দিকে একটি বিবির টিম একই তারিখ রাত্রি ১৯.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন দেবডাঙ্গা গ্রাম সংলগ্ন এলাকা হইতে এক কেজি গাঁজাসহ সারিয়াকান্দি থানা মূলবাড়ি চর গ্রামের হাসান শেখের ছেলে মিলন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেন। অপরদিকে আরেকটি ডিবির চৌকস টিম একই তারিখ সন্ধ্যা ১৮.৪০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন নামাজগড় মৌজাস্থ ভাষা সৈনিক গাজীউল হক রোডে অভিযান চালিয়ে সুলতানগঞ্জ পাড়াস্থ মালেক ডিজিটাল ষ্টুডিওর সামনে হইতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১০ মাদক মামলার পলাতক আসামী মাদক সম্রাজ্ঞী খ্যাত সুলতানগঞ্জ পাড়ার নামাজগর এলাকার মৃতঃ নিজাম কোরাইশীর স্ত্রী রেহেনা বেগম ওরফে হেনা (৫২) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়ার সারিয়াকান্দি ও সদর থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২