
আওয়াজ অনলাইন : মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, দেশে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতকালীন ছুটি শুরু হয়। ফলে নতুন এ বছর আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা পাঠ কার্যক্রম শুরু হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ই নভেম্বর পর্যন্ত ছুটি ছিল। বাংলাদেশে করোনায় বিস্তার ঠেকাতে সরকার ১৭ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।
/এইচ.

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী